Panchayat Election 2023: সিপিএমের প্রাক্তন বিধায়ককে ঘরছাড়া করার হুমকি দিলেন তৃণমূল নেতা
ABP Ananda | 29 Jun 2023 05:13 PM (IST)

সিপিএমের প্রাক্তন বিধায়ককে ঘরছাড়া করার হুমকি দিলেন তৃণমূল (TMC) নেতা। গতকাল বাঁকুড়ার তালডাংরার বিবড়দায় পঞ্চায়েত ভোটের প্রচার সভা থেকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রাক্তন বিধায়ক অমিয় পাত্রকে নাম করে হুমকি দেন তালডাংরার তৃণমূল ব্লক সভাপতি তারাশঙ্কর রায়। বাম আমলে সিপিএম কর্মীদের পরিবারের সদস্যদেরই শুধু চাকরি হত। তৃণমূল সেটা করেনি। দাবি তৃণমূল ব্লক সভাপতির। ভোটে হেরে যাওয়ার আশঙ্কায় প্রলাপ বকছেন, পাল্টা আক্রমণ সিপিএমের (CPM)। তালডাংরায় সিপিএমের প্রাক্তন বিধায়ককে ঘরছাড়া করার হুমকি তৃণমূল নেতার। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্রকে হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতি তারাশঙ্কর রায়ের। ভোটে হেরে যাওয়ার আশঙ্কায় প্রলাপ বকছেন, পাল্টা আক্রমণ সিপিএমের।