Panchayat Election 2023: যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে লক্ষ্যভ্রষ্ট গুলি, হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ
ABP Ananda | 29 Jun 2023 09:12 PM (IST)

দক্ষিণেশ্বরের আড়িয়াদহে যুব তৃণমূল (TMC) নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে তীব্র চাঞ্চল্য এলাকায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাইকে করে যাওয়ার সময় ওই যুব তৃণমূল নেতার উপর গুলি চলে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরে আরও হামলা করা হয়। মেরে যুব তৃণমূল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগও উঠেছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি যুব তৃণমূল নেতা।