Panchayat Election: ফের অশান্ত দিনহাটার গীতালদহ, তৃণমূলের অঞ্চল সভাপতিকে বেধড়ক মারধর, ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ
ABP Ananda | 02 Jul 2023 01:55 PM (IST)

রাজ্যপালের কোচবিহার সফর চলাকালীনই ফের অশান্ত দিনহাটার গীতালদহ। তৃণমূলের অঞ্চল সভাপতি মাফুজার রহমানকে বেধড়ক মারধর, ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল নির্দল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে। গুরুতর আহত তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীকে কোচবিহারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আরও ৫ জন আহত।