TMC: পঞ্চায়েত ভোটের মুখে বোমাবাজির অভিযোগ
পঞ্চায়েত ভোটের মুখে বোমাবাজির অভিযোগ কোচবিহারের মাথাভাঙায়। তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। উদ্ধার হয়েছে একটি তাজা বোমাও। তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বের জের। পাল্টা দাবি করেছে বিজেপি।