Dankuni Toll Plaza: ডানকুনি টোল প্লাজায় কর্মী নিয়োগ নিয়ে চিঠি, বিতর্কে তৃণমূল কাউন্সিলর। Bangla News
ডানকুনি টোল প্লাজায় কর্মী নিয়োগের ক্ষেত্রে তাঁর মতামত নিতে হবে। এই মর্মে টোলপ্লাজা কর্তৃপক্ষকে নিজের প্যাডে চিঠি লিখে বিতর্কে জড়ালেন ডানকুনি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হাসান মণ্ডল। এর আগে ৩১ ডিসেম্বরও একই দাবিতে তাঁর নেতৃত্বে মিছিল হয়। ডেপুটেশন দেওয়া হয় টোলপ্লাজা কর্তৃপক্ষকে।
এই ঘটনা জানাজানি হতেই সমালোচনায় সরব হয়েছে বিজেপি ও সিপিএম। বিষয়টি নিয়ে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ভুল স্বীকার করলেও, যাঁকে ঘিরে এত বিতর্ক, সেই তৃণমূল কাউন্সিলর হাসান মণ্ডল এতে কিছু দোষের দেখছেন না!
Tags :
Toll Plaza Bangla News Bangla News Live Dankuni Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News