Sovan Chatterjee: তৃণমূলে ফেরাতে 'তৎপরতা', শোভনের বাড়িতে কুণাল
ABP Ananda | 06 Jul 2024 04:11 PM (IST)

শোভনকে ফেরাতে তৃণমূলে 'তৎপরতা'। শোভনের বাড়িতে কুণাল ঘোষ (Kunal Ghosh Meets Sovan Chatterjee) । শোভনের সঙ্গে কথা দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতারও। একুশে জুলাইয়ের সভায় যেতে চান শোভন। 'যোগাযোগ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে'। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ইচ্ছে হয়, সেই ইচ্ছাকে দূরে ঠেলে দেব না'। 'একুশে জুলাই যাওয়ার খুব ইচ্ছে আছে' । 'যোগদানের মাহেন্দ্রক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন' । এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন শোভন চট্টোপাধ্যায়। 'শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের এবং ঘরানার' । 'কখন কি হবে, নেত্রী সিদ্ধান্ত নেবেন।' শোভনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বক্তব্য কুণাল ঘোষের।
'শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের এবং ঘরানার' । 'কখন কী হবে, নেত্রী সিদ্ধান্ত নেবেন।' শোভনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বক্তব্য কুণাল ঘোষের।