Kharagpur: পদ থেকে অপসারণের পরেই বিস্ফোরক খড়গপুরের তৃণমূল নেতা। Bangla News
পদ থেকে অপসারণের পরেই বিস্ফোরক খড়গপুরের তৃণমূল নেতা। দলের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ। ১ সেপ্টেম্বর, খড়গপুরে তৃণমূলের শহর সভাপতি পদ থেকে দীপেন্দু পালকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় সূর্যপ্রকাশ রাওকে। এরপরই অপসারিত তৃণমূল নেতা অভিযোগ করেন, প্রকাশ্যে প্রোমোটারদের দলে আনা হবে না বললেও, তাদেরকেই পদে বসানো হচ্ছে। দল বলছে, এক ব্যক্তি, এক পদ। অথচ কার্যক্ষেত্রে তা হচ্ছে না। ভোটের সময় যারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তৃণমূলকে শেষ করার চেষ্টা করে, দল তাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন খড়গপুরের অপসারিত তৃণমূল নেতা। বিতর্ক এড়িয়ে তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, লোকসভা ভোটের কথা মাথায় রেখেই দলীয় স্তরে রদবদল। এক চোরকে সরিয়ে আরেক চোর আনাই তৃণমূলের সাংগঠনিক রদবদল, পাল্টা কটাক্ষ বিজেপির।
Tags :
Kharagpur Tmc Leader Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News