Partha Chatterjee: জ্য়োতিপ্রিয়র জেলমুক্তির পরই প্য়ানিক অ্য়াটাক পার্থর, প্রেসিডেন্সি জেল সূত্রে খবর।

ABP Ananda  |  17 Jan 2025 11:39 AM (IST)
ABP News

ABP Ananda Live: জ্য়োতিপ্রিয় মল্লিকের জেলমুক্তির পরই প্য়ানিক অ্য়াটাক পার্থ চট্টোপাধ্য়ায়ের, প্রেসিডেন্সি জেল সূত্রে খবর। বালুর জামিনের পরই বুকে ব্য়থা শুরু হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর, খবর সূত্রের। পার্থ চট্টোপাধ্য়ায়কে পরীক্ষা করেছেন হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ। জেল কর্তৃপক্ষের তরফে চিকিৎসার জন্য় SSKM- এ চিঠি দিয়ে মেডিক্য়াল টিম গঠনের কথা বলা হয়েছে।


 


তৃণমূল কাউন্সিলরের বহুতল বাড়ি বেআইনি ! গুরুতর অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের


 


বহুতল বিপর্যয়ে তোলপাড়ের মধ্যেই এবার শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ। ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িই অবৈধ। সন্তোষপুরে বাড়ি কিনেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। বাড়ির একটি ফ্লোর অবৈধ, দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। আগে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েও পরে বৈধ বলে ঘোষণা পুরসভার। এমনই গুরুতর অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। 


সজল ঘোষের অভিযোগ, অনন্যা বন্দ্যোপাধ্যায় দু'তলা একটি বাড়ি কিনেছিলেন। কোনও বৈধ কাগজপত্র ছিল না। পরবর্তীতে পাঁচতলা হয়ে যায় সেই বাড়ি। সম্ভবত চারতলা অবধি বাড়ি করার অনুমতি ছিল। এরপর বাড়ির পিছনের জমি অনন্যা কিনে নেন বলে অভিযোগ সজল ঘোষের। একত্রীকরণ হয় জমির। সজল ঘোষের আরও অভিযোগ, সন্তোষপুরে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের পুরো বাড়িটাই বেআইনি ভাবে দাঁড় করানো হয়েছে। পুরসভার কয়েকদিন আগের এমআইসি মিটিংয়ে এই বাড়িকে বৈধ ঘোষণা করা হয়েছে। সজল ঘোষের কথায়, মেয়র বলেছেন, পুরসভার বেআইনি নির্মাণের সঙ্গে কাউন্সিলরদের কোনও যোগাযোগ নেই। অথচ কাউন্সিলররা নিজেদের নামে এইসব বেআইনি নির্মাণ করছেন। এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Partha Chatterjee: জ্য়োতিপ্রিয়র জেলমুক্তির পরই প্য়ানিক অ্য়াটাক পার্থর, প্রেসিডেন্সি জেল সূত্রে খবর।

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন