Weapon Recover: তৃণমূল নেতার বাড়িতে মিলল বেআইনি অস্ত্রের খোঁজ! রাইফেল থেকে সেভেন এমএম উদ্ধার। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Nov 2022 11:05 AM (IST)

গভীর রাতে উত্তর ২৪ পরগনার শাসনে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হানা। তৃণমূল নেতার বাড়িতে মিলল বেআইনি অস্ত্রের খোঁজ! রাইফেল থেকে সেভেন এমএম উদ্ধার। মিলল বোমার মশলাও। ধৃত তৃণমূল নেতাকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। পরপর অস্ত্র উদ্ধারের ঘটনায় শুরু রাজনৈতিক তরজা।