Sabyasachi Dutta:ED-র অভিযানের দিনই জ্যোতিপ্রির সল্টলেকের বাড়িতে বিজয়া করতে হাজির সব্যসাচী।ABP Ananda LIVE

ED-র অভিযানের দিনই জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে বিজয়া করতে হাজির তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। হাতে ছিল মিষ্টির প্যাকেট। বেলা ১২টা ২৫-এ জ্যোতিপ্রিয় মল্লিকের ২৪৪ নম্বর বাড়িতে যান সব্য়সাচী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিধাননগর পুরসভার চেয়ারম্যান জানান, তিনি মন্ত্রীকে বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছেন। CRPF জানায়, ভিতরে যাওয়ার অনুমতি নেই। মিনিট দশেক থেকে ফিরে যান সব্যসাচী দত্ত। জ্যোতিপ্রিয় মল্লিক কি রাজনীতির শিকার? সাংবাদিকের প্রশ্নের উত্তরে কৌশলী সব্যসাচী দত্ত। তৃণমূল নেতার দাবি, ED-র অভিযানের না জেনেই চলে এসেছেন। তবে আইন আইনের পথে চলবে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola