Job Scam : নিয়োগ দুর্নীতিতে নজরে পার্থ-ঘনিষ্ঠ তৃণমূল নেতা, নিজাম প্যালেসে তলব সিবিআই-এর

নিয়োগ-দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) এবার আরও এক তৃণমূল নেতাকে (TMC Leader) তলব করল সিবিআই (CBI)। ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শাহজাহান মোল্লাকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। সেই ডাকে সাড়া দিয়ে নিজাম প্যালেসে হাজিরা দিলেন শাহজাহান মোল্লা। এর আগে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সিবিআই সূত্রের দাবি, তৃণমূল নেতার বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এসপি সিন্হার ঘনিষ্ঠ ছিলেন শাহজাহান। ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola