Santanu Banerjee: নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের আরও সম্পত্তির হদিশ। ABP Ananda Live
নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের আরও সম্পত্তির হদিশ মিলল। হুগলির বলাগড় ও চন্দননগরের পর সম্পত্তির তালিকায় যুক্ত হল চুঁচুড়াও। খোঁজ মিলল একটি বাংলো ও একটি ফ্ল্য়াটের। ৭০ লাখের বাড়িতে শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের প্রোমোটিং-এর পরিকল্পনার তথ্য সামনে এসেছে।