Nadia: নদিয়ার থানারপাড়ার পিয়ারপুরে তৃণমূল নেতাকে গুলি, গ্রেফতার ৯ | Bangla News

নদিয়ার থানারপাড়ার পিয়ারপুরে তৃণমূল নেতাকে গুলি। গুলিবিদ্ধ তৃণমূল নেতা হাসিফুল মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৯ জন। উদ্ধার একটি নাইন এম এম পিস্তল। স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত থানারপাড়া থানায় গণস্বাক্ষর কর্মসূচিকে কেন্দ্র করে। সই কারচুপির অভিযোগে গ্রামবাসীদের দু’ পক্ষের মধ্যে বচসা বাধে। অভিযোগ, তার জেরে গ্রামে ফিরতেই তৃণমূল নেতার ওপর হামলা চালায় অপর পক্ষ। তৃণমূল নেতার পায়ে গুলি লাগে। হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola