TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

Continues below advertisement

পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা। গ্রেফতার হাওড়া পুরসভার তৃণমূল বোর্ডের প্রাক্তন এমআইসি শ্যামল মিত্র। ইকো পার্ক থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ । শিবপুর থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে শ্যামল মিত্রকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পুলিশের সামনেই ছোড়া হয় ডিম । মারধর করা হয় শ্যামল মিত্রকে।

পড়ুন আরও খবর - নজরে জেন-জি। বর্তমান প্রজন্মের মন ফিরে পেতে এবার সোশাল মিডিয়া ও AI মাধ্যমে প্রচারে জোর দিল রাজ্য বিজেপি। ২২ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত জেলা স্তরে হবে প্রশিক্ষণ শিবির। যাঁরা প্রশিক্ষণ দেবেন, সেরকম ৩৫০ প্রশিক্ষককে নিউটাউনের কনভেনশন সেন্টারে প্রশিক্ষণ দিলেন কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব। দশটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই শিবিরে রাজ্য এবং জেলা স্তরের নেতাকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক কার্যকলাপ সোশাল মিডিয়ার মাধ্যমে জেলা স্তর পর্যন্ত পৌঁছে দিতে হবে। শুধু তাই নয়, AI মাধ্যমকে ব্যবহার করে আকর্ষণীয়ভাবে করতে হবে প্রচার।এছাড়াও তোলাবাজি, বেনিয়ম, "বিজেপির তৃণমূলীকরণ" রুখতে কর্মীদের জন্য বেঁধে দেওয়া হয়েছে দশ দফা গাইডলাইনও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola