Bankura: ফের রাজনীতিতে কু-কথা, বিজেপিকে ঝেঁটিয়ে তাড়ানোর বিধান মহিলা তৃণমূলের জেলা সভানেত্রীর | ABP Ananda LIVE
ABP Ananda | 01 Apr 2023 07:50 AM (IST)

ফের রাজনীতিতে কু-কথা। বাঁকুড়ায় (Bankura) দিদির দূত হিসেবে প্রচারে গিয়ে বিজেপিকে ঝেঁটিয়ে তাড়ানোর বিধান দিলেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী। কেন্দ্র টাকা আটকে রাখায়, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখাবে, নিজের মন্তব্য নিয়ে সাফাই দিয়েছেন শাসকদলের নেত্রী। দুর্নীতি-ইস্যু চাপা দিতেই আক্রমণ, কটাক্ষ করেছে বিজেপি।