Tapas ROY: 'যারা মমতাপন্থী, ও তাদের পছন্দ করে না,কাকে নিশানা তাপসের? ABP Ananda Live
ABP Ananda | 04 Jan 2024 07:29 AM (IST)

TMC: সুদীপকে নিশানা করে তাপস (Tapas Roy) বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্য তৃণমূল করি। কিন্তু যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করে যদি চলতে হয়, তাহলে নিশ্চয়ই ভাবতে হবে আমাকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দল করি নাকি? আমাদের দলে তো ছয়-সাত বছর ছিল না ও! বলেছিল, দলটা নাকি উঠে যাবে! ওরা স্বামী-স্ত্রী মিলে কী কী করেছিল, আমার কাছে আছে। প্রয়োজনে আবারও তুলব। যারা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে, শীঘ্রই চিহ্নিত করা হবে। যারা মমতাপন্থী, যারা তৃণমূলপন্থী, যারা অভিষেকপন্থী, সুদীপ তাদের পছন্দ করে না।' ABP Ananda Live