Bagda: রবিবার কেন খোলা স্কুল? প্রশ্ন তুলে প্রধান শিক্ষককে শাসানি তৃণমূল নেত্রীর | ABP Ananda Live
ABP Ananda | 12 Mar 2023 04:02 PM (IST)

Bagda: DA-ধর্মঘটের (Strike)জেরে শুক্রবার বন্ধ ছিল স্কুল। তার বদলে রবিবার স্কুল খোলা রাখায় প্রধান শিক্ষকের (Headmaster) কাছে কৈফিয়ত তলব। কেন খোলা স্কুল? প্রশ্ন তুলে প্রধান শিক্ষককে শাসানি (threatening) তৃণমূল নেত্রী (TMC Leader) ও বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি (Panchayet samity president) গোপা রায় (Gopa Roy)। প্রধান শিক্ষকের সঙ্গে চলল উত্তপ্ত বাক্য বিনিময়। মুচলেকা না দেওয়া পর্যন্ত প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখা হয়। এই নিয়ে উত্তেজনা ছড়াল বাগদার (Bagda) কনিয়াড়া যাদবচন্দ্র হাইস্কুলে।