Madan Mitra : 'মমতা আমাদের ব্যানার, অভিষেক ইন্সট্রুমেন্ট' : মদন মিত্র । Bangla News

'মমতা আমাদের ব্যানার, অভিষেক ইন্সট্রুমেন্ট' ২১ জুলাই প্রস্তুতি খতিয়ে দেখতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পৌঁছে বললেন মদন মিত্র। 'এই ২১ জুলাই সিদ্ধান্ত নেবে ২০২৪ কী হতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যয়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যয়ের প্রতিচ্ছবি। কাল ঐতিহাসিক সভা হতে চলেছে', মন্তব্য মদন মিত্রর।

দু’বছর পর ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ।  তার আগে  চলছে চূড়ান্ত প্রস্তুতি। জেলা থেকে গতকালই দলে দলে আসতে শুরু করেছেন নেতা, কর্মী, সমর্থকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ধর্মতলায় মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। মঞ্চের সামনে রয়েছে পুলিশ পাহারা। চারদিকে লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola