Madan Mitra News: 'নিন্দা করছি আমি ঠিকই, কিন্তু এর প্রতিবাদ আটকানো যাবে না', বললেন মদন

ABP Ananda  |  01 Mar 2025 08:46 PM (IST)
ABP News

ABP Ananda Live: 'নিন্দা করছি আমি ঠিকই, কিন্তু এর প্রতিবাদ আটকানো যাবে না। আজ নয় কাল এর প্রতিবাদ হয়ে যাবে। কিছুদিন আগে অভয়াকাণ্ড নিয়ে আপনারা যা ইচ্ছে তাই করছিলেন রাস্তা বন্ধ করে , আপনারা ভুল করছেন। হাওয়া কিন্তু বদলে গেছে', বললেন মদন মিত্র। 


 


 তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের বৈঠক চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখায় SFI। শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ভাঙল মন্ত্রীর গাড়ির কাচ, লুকিং গ্লাস। বনেটে ছোড়া হয় জুতো। রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হন শিক্ষামন্ত্রী। SSKM-এ চিকিৎসা করা হয়।


যাদবপুরে ধুন্ধুমার। বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত বামপন্থী পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দিলেন পড়ুয়ারা। চালানো হল ভাঙচুর। দেওয়া হল গো ব্যাক স্লোগান। গণ্ডগোলের মাঝে ঝড়ল রক্তও। তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে শনিবার এভাবেই রণক্ষেত্র হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিন ব্রাত্য বসু বলেন, "আমার গাড়ি ভেঙেছে। আমার নিরাপত্তারক্ষীকে মারা হয়েছে। বারবার উপাচার্য বলেছিলেন ক্যাম্পাসে পুলিশ ডাকতে আমি ডাকতে চাইনি।''

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Madan Mitra News: 'নিন্দা করছি আমি ঠিকই, কিন্তু এর প্রতিবাদ আটকানো যাবে না', বললেন মদন

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন