TMC: হনুমান জয়ন্তী নিয়েও সতর্কবার্তা দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়
ABP Ananda | 04 Apr 2023 08:11 AM (IST)

রামনবমীর মিছিল ঘিরে অশান্তির পর, বিজেপির বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি, হনুমান জয়ন্তী নিয়েও সতর্কবার্তা দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। ওইদিনের জন্য়, নবান্নর তরফে পুলিশ সুপারদেরও সতর্ক করা হয়েছে বলে সূত্রের খবর। অন্য়দিকে, রামনবমীর শোভাযাত্রা ঘিরে অশান্তি নিয়ে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।