TMC: 'রাজ্যের প্রাপ্য কেন্দ্র দিচ্ছে না', অভিযোগ মমতার
ABP Ananda | 30 Mar 2023 09:25 PM (IST)

এদিন ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সুর চড়ান মমতা (Mamata Banerjee)। বলেন, 'রাজ্যের প্রাপ্য টাকা জিএসটি-র (GST) মাধ্যমে কেন্দ্র তুলে নিয়ে যাচ্ছে। রাজ্যের প্রাপ্য কেন্দ্র দিচ্ছে না। আমি নিজে তিনবার প্রধানমন্ত্রীর (Narendra Modi) সঙ্গে দেখা করে আবেদন জানিয়েছি। আমাদের সাংসদরা গিয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।' তাঁর অভিযোগ, 'বিজেপিশাসিত (BJP) রাজ্য ছাড়া অন্যত্র অনেক প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। সব থেকে বেশি প্রকল্প বন্ধ হয়েছে এই রাজ্যে।'