TMC Meeting: রবিবার তৃণমূলের সমাবেশ, কীভাবে হবে যান নিয়ন্ত্রণ? AB Ananda Live

ABP Ananda Live: আগামী রবিবার তৃণমূলের (tmc)একুশে সমাবেশ। তারই প্রস্তুতি চলছে জোরকদমে। রবিবার ২১ জুলাইয়ের সমাবেশ। কিন্তু আজই জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূলের সমর্থকরা। দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রতিবছরের মতোই তাঁদের থাকার ব্যবস্থা হয়েছে। সেই প্রস্তুতি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়।  উল্লেখ্য়, একুশে জুলাইয়ের সমাবেশের আগেই কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পর চিকিৎসার কারণে সাংগঠনিক বিষয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। এদিন বিদেশ থেকে কলকাতায় ফিরলেন তিনি। কাল তৃণমূলের একুশে জুলাই সমাবেশ। ধর্মতলায় জোরকদমে চলছে প্রস্তুতি। এদিকে, জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল কর্মীরা। প্রত্য়েকবারের মতোই কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ট্রেনে, বাসে চড়ে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola