Tapas Roy : ' ছাত্র রাজনীতিতে অবক্ষয়', বিধায়ক তাপস রায়ের মন্তব্যে তোলপাড় বাংলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Sep 2022 12:31 PM (IST)

দলের অস্বস্তি আরও বাড়ালেন তাপস রায়। বর্তমান ছাত্রনেতাদের আচরণ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বরানগরের তৃণমূল বিধায়কের। ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক।
গতকাল নিজের বিধানসভায় শিক্ষকদের সম্বর্ধনা অনুষ্ঠানে তাপস রায় বলেন, আমি যখন দোর্দণ্ডপ্রতাপ প্রভাবশালী ছাত্রনেতা তখন কলেজের অনুষ্ঠানে ব্লেজার পরতে না চাওয়ায়, অধ্যক্ষ চড় মেরেছিলেন। আজকে এমনটা হলে অধ্যক্ষ চড় মারবেন তারপর বাড়ি ফিরে যাবেন, ভাবা যায়! কার্যত দলের ছাত্রনেতাদের দিকেই ইঙ্গিত তৃণমূল বিধায়কের। সামাজিক অবক্ষয়ের কথা বলতে গিয়ে বিধায়কের মন্তব্য, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, শিক্ষক, ছাত্ররা এই অবক্ষয়ের শিকার হলে দেশ এবং সমাজের সর্বনাশ।