Chittaranjan College: কলেজের ফান্ড থেকে কাটমানি, সরানো হল বিধায়ককে! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কলেজের ফান্ড থেকে কাটমানি, সরানো হল বিধায়ককে! । চিত্তরঞ্জন কলেজের সরস্বতী পুজোর ফান্ড থেকে 'কাটমানি' । কাটমানি নেওয়ার অভিযোগ, সরানো হল GB সভাপতির পদ থেকে । চিত্তরঞ্জন কলেজ থেকে বিবেক গুপ্তকে সরিয়ে আনা হল শশী পাঁজাকে । তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই টিএমসিপির একাংশের অভিযোগ । অভিযোগ আসার পরেই শীর্ষ নেতৃত্বের নির্দেশে ব্রাত্য বসুর পদক্ষেপ: সূত্র
তৃণমূলের অন্দরেই ক্যালেন্ডার নিয়ে বিতর্ক, মুখ খুললেন অভিষেক
তৃণমূলের অন্দরেই ক্যালেন্ডার নিয়ে বিতর্ক, মুখ খুললেন অভিষেক। 'ছবি পছন্দ হয়নি বলে মমতার নিষেধাজ্ঞা, তাঁর নির্দেশই শিরোধার্য', বড় করে কার ছবি? ক্যালেন্ডার বিতর্কে মুখ খুললেন অভিষেক।
সূত্রের খবর, নতুন বছরে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে দলীয় পদাধিকারীদের কাছে পৌঁছে গেছিল এই ক্যালেন্ডার। ক্যালেন্ডারে লেখা রয়েছে, সৌভ্রাতৃত্বের নতুন বছরে সম্প্রীতির আলো... বাংলায় খুশির বর্ষবরণে সবার কাটুক ভালো। আর নীচে লেখা, 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রচারিত'। সূত্রের খবর, কলকাতা থেকে জেলার নেতাদের কাছে এই ক্যালেন্ডার পৌঁছে যেতেই দলের অন্দরে শুরু হয়ে যায় শোরগোল। এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই ক্যালেন্ডার ব্যবহার বা বিতরণ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয় দলের জেলা সভাপতিদের। এরপর সামনে আসে নতুন ক্যালেন্ডার।