Bhagawangola : এরা তো জঞ্জাল, ! বাড়ি-গাড়ি ভাঙচুরের ঘটনায় ক্ষোভপ্রকাশ তৃণমূল বিধায়কের
দলীয় পদ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে দলীয় কর্মীদের বিক্ষোভের জেরে মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়ি-গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করেন বিধায়কের আপ্ত সহায়ক। অভিযোগপত্রে নাম রয়েছে কুঠিরামপুর তৃণমূলের অঞ্চল সভাপতি মোস্তাফা শেখ-সহ ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর। বিধায়ককে খুনের চেষ্টা, মারধরের অভিযোগ দায়ের হয়েছে। খুনের পরিকল্পনা নিয়ে বাড়িতে হামলা, অভিযোগ তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির। কী বললেন বিধায়ক ?
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Tmcmla Bhagawangola