Manik Bhattacharya : বেল না কি জেল? কী আছে মানিক ভট্টাচার্যর স্ত্রী ও ছেলের ভাগ্যে? আজ শুনানি

বেল না কি জেল? কী আছে মানিক ভট্টাচার্যর ( Manik Bhattacharya )  স্ত্রী ও ছেলের ভাগ্যে? আজ নিয়োগ দুর্নীতি মামলায় ( Recruitment Scam )  ধৃত মানিক ভট্টাচার্যর স্ত্রী, ছেলে ও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ইডি-র মামলায় আত্মসমর্পণ করে জামিন-আবেদনের শুনানি ( Court Hearing )  হবে নগর দায়রা আদালতে। ইডি-র  ( ED ) দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপার সঙ্গে মৃত ব্যক্তির অ্যাকাউন্ট ও মানিক-পুত্র সৌভিকের দুটি সংস্থার অ্যাকাউন্টে চাকরি-বিক্রির টাকা ঢুকেছিল। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন মানিক। গত রবিবার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকেও গ্রেফতার করে সিবিআই। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola