TMC: 'এবার খেলা জমে যাবে', কাকে নিশানা করলেন মনোরঞ্জন? ABP Ananda Live
ABP Ananda | 04 Jan 2024 10:57 AM (IST)

Manoranjan Byapari: বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর (Manoranjan Byapari) মন্তব্য নিয়ে জলঘোলা শুরু হয়েছিল আগেই। এবার তার কার্যালয়ে ভাঙচুর করা হল। অভিযোগের তীর তৃণমূল (TMC) যুবনেত্রী রুনা খাতুনের দিকে। মনোরঞ্জনের করা নতুন একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছে। এই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমি এখন কলকাতায় (Kolkata)। খবর পাওয়া গিয়েছে রুনা খাতুন না কি তাঁর দলবল পাঠিয়ে আমার বিধায়ক কার্যালয় ভাঙচুর করেছে। এ বার আমার পাল্টা দেওয়ার সময় এসেছে। আসছি আমি বলাগড়ে। এ বার খেলা জমে যাবে।” ABP Ananda Live