Manoranjan Byapari : 'নিরাপত্তা না পেলে বিধানসভা এলাকায় যাব না', মন্তব্য মনোরঞ্জনের। ABP Ananda Live
ABP Ananda | 04 Jan 2024 12:15 PM (IST)

TMC: তৃণমূলে চলা নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই হুগলির বলাগড়ে শুরু হয়ে গিয়েছে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (manoranjan Byapari) বনাম নেতৃত্বের একাংশের রাজনৈতিক সংঘর্ষ। নাম না করে তৃণমূল (TMC) যুবনেত্রী তথা বলাগড়ের জেলা পরিষদের সদস্য রুনা খাতুনকে ‘ফুলন দেবী’ বলে বুধবার সকালে আক্রমণ শানিয়েছিলেন মনোরঞ্জন। রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই বুধবার রাতে মনোরঞ্জনের করা নতুন একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছে। এই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমি এখন কলকাতায় (Kolkata)। খবর পাওয়া গিয়েছে রুনা খাতুন না কি তাঁর দলবল পাঠিয়ে আমার বিধায়ক কার্যালয় ভাঙচুর করেছে। এ বার আমার পাল্টা দেওয়ার সময় এসেছে। আসছি আমি বলাগড়ে। এ বার খেলা জমে যাবে।” ABP Ananda Live