TMC-BJP: 'রাজ্যের প্রাপ্য ১০০ দিনের কাজের টাকায় বিধায়ক কিনছে বিজেপি', বিস্ফোরক তৃণমূল বিধায়ক
রাজ্যের প্রাপ্য ১০০ দিনের কাজের টাকায় বিধায়ক কিনছে বিজেপি, পঞ্চায়েত ভোটের আগে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সিতাইয়ের তৃণমূল বিধায়কের। বিজেপি নেতাদের জমির দালাল ও কাটমানি-খোর বলে কটাক্ষ বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার। গতকাল সিতাইয়ের বড় আটিয়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হ্যামিলটন বাজারে তৃণমূল কার্যালয়ের উদ্বোধনে গিয়ে নাম না করে বিজেপি নেতা অজয় রায়কে হুমকিও দেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক। হুমকিতে ভয় পাই না, পাল্টা তোপ অজয় রায়ের। বিধায়ক কেনার অভিযোগ নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Tags :
West Bengal Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE Bjp ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Bengali News Sitai