Ananda Khabar (4:30pm): ভোট লুঠের অভিযোগ কার্যত মেনে শুভেন্দুর ঘাড়েই দায় ঠেললেন তৃণমূল বিধায়ক। Bangla News
'আঠেরোর পঞ্চায়েত ভোটে বিরোধীশূন্য করতে বলেছিলেন শুভেন্দুই' , ভোট লুঠের অভিযোগ কার্যত মেনে শুভেন্দুর ঘাড়েই দায় ঠেললেন তৃণমূল বিধায়ক। 'মনোনয়ন দিতে দেওয়া হয়নি, ভোট লুঠ, এজেন্টও বসতে দেওয়া হয়নি'। পাঁচলার সভা থেকে গতকাল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু। বিরোধীশূন্য ভোট নিয়ে শুভেন্দুকে পাল্টা আক্রমণে পাঁচলার তৃণমূল বিধায়ক। 'আগে শুভেন্দু যা বলেছিলেন, তাই করেছি, এখন অভিষেক বলছেন ভোট করতে দিতে হবে'
'এখন আমরা ভোট করতে দেব, প্রার্থী দিতে দেব, সংগঠনের জোরেই ভোটে লড়ব'। কীভাবে বিরোধীশূ্ন্য করতে বলেছিলেন শুভেন্দু, বুঝে নিন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল বিধায়ক গুলশন মল্লিকের
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE Bjp ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Suvendu Adhikari