Police: কুরুচিকর ভাষায় পুলিশ অফিসারকে আক্রমণ তৃণমূল বিধায়কের
ABP Ananda | 26 Jan 2023 01:00 AM (IST)

থানায় বসে কুরুচিকর ভাষায় পুলিশ (Police) অফিসারকে (Officer) আক্রমণ করলেন তৃণমূল (TMC) বিধায়ক (MLA)। সুর নরম না করে পাল্টা গলা চড়ালেন এসডিপিও। উস্তি থানার এই ভাইরাল ভিডিও ঘিরে সরগরম রাজনীতিও। এই পথ মমতা বন্দ্যোপাধ্যায়ই শিখিয়েছেন। মন্তব্য করেছেন অধীর চৌধুরী। দলীয় বিধায়কের পাশে দাঁড়ায়নি তৃণমূলও। বিভিন্ন সময় শাসক দলের, নেতা-নেত্রীরা পুলিশকে হুমকি-হুঁশিয়ারি দিয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই পুলিশকে কিছু না করতে দেখা গেলেও, কোনও কোনও ঘটনায় অবশ্য় তৎক্ষণাৎ মুখ খুলেছেন পুলিশ অফিসাররা। যেমন, ডায়মন্ডহারবারের ঘটনায়, জবাব দিয়েছেন এসডিপিও (SDPO)।