TMC MLA: বিধানসভায় বেনজির ছবি, শুভেন্দুর পুরনো আক্রমণের জবাব দিতে গিয়ে তেড়ে গেলেন তৃণমূল বিধায়ক | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বিধানসভায় বেনজির ছবি। শুভেন্দুর পুরনো আক্রমণের জবাব দিতে গিয়ে তেড়ে গেলেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। নিগ্রহের চেষ্টার অভিযোগে স্পিকারকে নালিশ বিরোধী দলনেতার।
বিধানসভায় বেনজির ছবি, শুভেন্দুর দিকে তেড়ে গেলেন তৃণমূল বিধায়ক। বিধানসভার অলিন্দে বিরোধী দলনেতার দিকে তেড়ে গেলেন তপন চট্টোপাধ্যায়। শুভেন্দুর পুরনো আক্রমণের প্রসঙ্গ টেনে সরব তৃণমূল বিধায়ক।
৩ দিন পর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি প্রত্যাহার। রাজ্য সরকারের কড়া বার্তার পর কর্মবিরতি প্রত্যাহার আলু ব্যবসায়ী সমিতির।
গ্রেফতারির প্রায় ৩ সপ্তাহ পরেও স্বমহিমায় আড়িয়াদহকাণ্ডের অভিযুক্ত! ব্যারাকপুর কোর্টে পেশের সময় জয়ন্তকে ধরেও রাখল না পুলিশ! পকেটে হাত, প্রিজন ভ্যান থেকে সটান প্রবেশ জয়ন্তর, ধরেই রাখল না পুলিশ! দেখা যাক কী হয়, গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে বললেন সংবাদমাধ্যমকে।