Suvendu Adhikari : বিধানসভা থেকে শুভেন্দুকে সাসপেন্ড করার প্রস্তাব তৃণমূল বিধায়কের, কী অনুরোধ মুখ্যমন্ত্রীর ?
রাজ্যপালের ভাষণ নিয়ে মুখ্য়মন্ত্রী ও বিরোধী দলনেতার বক্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যপালের বক্তব্যে সত্যতা নেই। অধ্যক্ষর চেয়ারের অসম্মানের অভিযোগে, শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার প্রস্তাব আনেন তাপস রায়। যদিও মুখ্যমন্ত্রীর অনুরোধে সেই প্রস্তাব প্রত্যাহার করা হয়।