Tapas Roy: 'যোগ্যতায় আমার ধারেকাছে নেই এমন লোক মন্ত্রী হয়েছে',  ফের বিস্ফোরক তাপস রায় | ABP Ananda LIVE

 ফের বিস্ফোরক তাপস রায় (Tapas Roy)। এবার দলের বিধায়ক, সাংসদদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বরানগরের   (TMC MLA)। বরানগরে মহিলা তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে তাপস রায় বলেন, মন্ত্রিসভায় আমার জায়গা হয়নি। অথচ যোগ্যতায় আমার ধারেকাছে নেই এমন লোক মন্ত্রী হয়েছে। একইসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, নতুন প্রজন্মের মন্ত্রী, সাংসদ, মেয়র, চেয়ারম্যানদের সকলের যোগ্যতা রয়েছে বলে মনে করি না। ভিডিয়ো ভাইরাল (Viral Video) হওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola