Tapas Counters Firhad : 'আমার সম্পর্কে জেনে থাকলে সঠিক কথা বলেছেন', ফিরহাদকে পাল্টা তাপসের
ফিরহাদ হাকিমকে পাল্টা জবাব তাপস সাহার। ‘খুব ভাল কথা বলেছেন ফিরহাদ। আমার সম্পর্কে জেনে থাকলে সঠিক কথা বলেছেন। আমার জিনিস আমাকেই বুঝে নিতে হবে, এই বিষয়ে আমি একমত। দলের থেকে কোনও সহযোগিতা আশা করি না।’
মন্তব্য তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। গতকাল ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘অন্যায় না করলে বুকে বল নিয়ে পরিস্থিতির সম্মুখীন হতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’