✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Kolkata News: BJP কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় CBI-এর চার্জশিটে TMC বিধায়ক-কাউন্সিলরদের নাম!

ABP Ananda  |  03 Jul 2025 08:22 AM (IST)
ABP News

ABP Ananda LIVE: বিধানসভা ভোট পরবর্তী হিংসায় খুনের মামলায় সিবিআইয়ের চার্জশিটে তৃণমূলের বিধায়ক এবং কাউন্সিলরদের নাম! ২০২১ সালে কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই। ২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই খুন হন কাঁকুড়গাছির বাসিন্দা, বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূল বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদও করে কেন্দ্রীয় এজেন্সি। এবার এই খুনের মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে অভিযোগ আনল সিবিআই। এপ্রসঙ্গে ফাঁসানোর চেষ্টার অভিযোগ তুলেছেন তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার। তৃণমূল বিধায়ক পরেশ পালকে ফোন করা হলে তিনি ফোন ধরে কেটে দেন।


আরও খবর...


সাউথ ক্য়ালকাটা ল' কলেজে গণধর্ষণের অভিযোগে এবার একের পর এক বিস্ফোরক তথ্য় সামনে আনলেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি এজেন্সির কর্ণধার। তাঁর দাবি, ভয়েই কাউকে কিছু জানাতে পারেননি ঘটনার রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষী ধৃত পিনাকী বন্দ্যোপাধ্যায়। সিকিউরিটি এজেন্সির অপারেশনাল ম্যানেজারের দাবি, ফোনে পিনাকী বন্দ্যোপাধ্য়ায় তাঁকে জানিয়েছিলেন, তাঁর ফোন নিয়ে নেওয়া হয়েছিল। আটকে রাখা হয় ইউনিয়ন রুমে। মনোজিৎ মিশ্রর মারধরের হাত থেকে রেহাই পাননি আরেক নিরাপত্তা রক্ষী সঞ্জীব শীলও। কলেজে নাকি চলত ম্যাঙ্গো দাদার 'হুকুম'। সংস্থার অপারেশনাল ম্য়ানেজার এদিন বলেন, গার্ডকে বলত মাথা টিপে দে, বডি ম্যাসাজ করে দে, গার্ডকে করতে হত, যেহেতু এটা মনোজিৎ দাদা বলছে। তাঁর আরও দাবি, অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Kolkata News: BJP কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় CBI-এর চার্জশিটে TMC বিধায়ক-কাউন্সিলরদের নাম!

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.