TMC Inner Tussle: দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা তাপস রায়ের। ABP Ananda Live

West Bengal News: তৃণমূলে সুদীপ (Sudip Banerjee)-তাপস (Tapas Roy) বিবাদ ফের তুঙ্গে। দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা তাপস রায়ের। 'সুদীপের জ্ঞান শুনে আমাকে চলতে হবে?''ওকে তুষ্ট করে আমাকে চলতে হবে?'। 'ও নিজেকে হাতি ভাবে, কিন্তু সাদা হাতি'। 'আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee)  দেখে দল করি'। 'সুদীপ উত্তর কলকাতার ৭টি ওয়ার্ড নিয়ে নিজের মতো কিছু করতে চাইছে'। 'ও ভুলে গিয়েছে, আমি ওঁর থেকে বেশিদিন তৃণমূল করছি'। 'ও তো মাঝে ৬ বছর সিনে ছিল না'। '১৫ বছর ধরে আমার সঙ্গে অসভ্যতা করেছে, তার বিচার হোক'। তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা তাপস রায়ের। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola