Abhishek Banerjee: 'বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে', আক্রমণ অভিষেকের | ABP Ananda live

ABP Ananda live: 'সন্দেশখালির বিজেপি প্রার্থী থাকেন বসিরহাটে'। 'সন্দেশখালির বিজেপি প্রার্থী সনৎ সর্দার বধূ নির্যাতন মামলায় অভিযুক্ত'। 'ভদ্র-শিক্ষিত মানুষ বিজেপি করে না, চোর-ঘুষখোররা বিজেপি করে'। 'গঙ্গাধর কয়াল বলেছিল আমাদের বুথে মদের খরচা ৫ হাজার টাকা'। 'বিজেপি পার্টি চালাতে ৪০ কোটি টাকা শুধু খরচ মদ কিনতে'। 'যত ধর্ষক-চিটিংবাজ বিজেপির প্রার্থী'। 'তৃণমূলের মেয়ে মাটির মেয়ে, সর্বক্ষণের মানুষের কর্মী'। 'রাজ্য সরকারের কাজের হিসাব দেব, বিজেপির নেতারা হিসাব দিতে পারবেন ?''উত্তর ২৪ পরগনার কোনও ময়দান বেছে নিক বিজেপির নেতারা, হিসাব দেব'। 'বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে'। 'অস্ত্র-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল, মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা'।'কোনও ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে বাংলায় কোনও অশান্তি হয়নি'। 'বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, তৃণমূলের কর্মের ভিত্তিতে রাজনীতি করে'। 'বিজেপির কর্মীর জয় শ্রীরামের নামে ভাষণ করে, কেউ চুল কাটছে, সনৎ সর্দার এলে হাতে ঝাড়ু ধরিয়ে ঘর পরিষ্কার করান'। 'ভোট পর্যন্ত চুল-দাঁড়ি কাটবেন না তৃণমূল কর্মীরা, বিজেপির প্রার্থীরা চুল-দাঁড়ি কেটে দেবে'। 'বাংলা নিজেদের মেয়েকেই চায়'।
'ইডি-সিবিআইয়ের অত্যাচার ১০ বছর ধরে মানুষ দেখেছে'। 'ভ্যানিশ কুমার মুখ্য নির্বাচনী আধিকারিককে কাজে লাগিয়ে নাম বাদ দিচ্ছে'। 'নির্বাচন কমিশন ও বিজেপি ঠিক করছে কে ভোট দেবে ?' 'গত ৫ বছরে ১৪০০ কোটি টাকা খরচ করে বিজেপির পার্টি অফিস তৈরি হয়েছে'। 'বাংলার আবাসের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার'। 'সন্দেশখালির বিধানসভায় প্রায় ৯৮ হাজার মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তৃণমূল সরকার, বিজেপির কোনও অবদান নেই'। 'যুবসাথী প্রকল্পে সন্দেশখালির ১৮ হাজার জন যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা পেয়েছেন'।
'যখন ইচ্ছা মানুষকে লাইনে দাঁড় করিয়েছে বিজেপি, নোটবন্দি, লকডাউন, এলপিজির জন্য লাইনে দাঁড়াতে হয়েছে'। 'লাইনে দাঁড়িয়েই লাইনে জবাব দিতে হবে'। বললেন অভিষেক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola