Akhil Giri: বিতর্কের কেন্দ্রে অখিল, কথা কাটাকাটি ডিএফওর সঙ্গে। ABP Anand Live
ABP Ananda | 03 Aug 2024 07:32 PM (IST)

TMC News: ফের বিতর্কে কারামন্ত্রী, এবার মহিলা রেঞ্জ অফিসারকেই শাসানি! মহিলা রেঞ্জ অফিসারকে লাঠি দিয়ে পেটানোর হুমকি খোদ কারামন্ত্রীর! তাজপুরে উচ্ছেদ অভিযান, মহিলা অফিসারকে কারামন্ত্রীর হুমকি! 'আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলুন। এরপর এলে এলাকা থেকে ফিরতে পারবেন না', প্রকাশ্যে কাঁথির মহিলা রেঞ্জ অফিসারকে অখিল গিরির হুমকি! 'মিলেমিশে না চললে আপনার আয়ু বড়জোর ৭-৮ দিন। আপনি আমায় চেনেন না, দেখে মনে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এসেছেন। আপনি এখানে থাকতে পারবেন না, ওরা থাকে, এক সপ্তাহে দেখুন কী হয়। এর ভিতরে যদি আপনি আসেন, আর ফিরে যেতে পারবেন না'। বেয়াদপ বলে মহিলা রেঞ্জ অফিসারকে কুরুচিকর ভাষায় আক্রমণে খোদ কারামন্ত্রী। উচ্ছেদ অভিযানে বাধা, মহিলা বিট অফিসারকে হুমকি কারামন্ত্রীর!