Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ নিয়ে একাধিক অভিযোগ বিজেপির!

Continues below advertisement

ABP Ananda LIVE : বাগুইহাটির বেতাজ বাদশা। তার কথা শেষ কথা। কারণ তার মাথায় নাকি ক্যামাক স্ট্রিটের হাত। তৃণমূল থেকে বিদ্রোহ করে কয়েক মাসের জন্য কংগ্রেস গিয়ে আবার তৃণমূলের প্রত্যাবর্তন। কারণ টাকা তো শাসকদলের ছত্রছায়ায় যত গড়ে উঠেছে বহুতল, যত বেড়েছে কলকাতার পার্শ্ববর্তী বাগুইহাটি, রাজারহাট, তেঘরিয়া ততই উঠতে শুরু করেছে টাকা। বেড়েছে লেনদেন। তোলাবাজি কার্যত প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। কারণ পুলিশ তো পকেটে। বিধাননগর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ নিয়ে নানা অভিযোগ করছে বিজেপি। দেবরাজ চক্রবর্তী জাস্ট একটা নাম নয়। এই প্রসঙ্গে তরুণজ্যোতি তিওয়ারি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জায়গায় জায়গায় ভাইপো তৈরি করে তুলল। সেরকম ভাইপো যদি ক্লাস ধরা হয় তো উত্তর ২৪ পরগনার ভাইপো হলো দেবরাজ চক্রবর্তী। কয়লা, বালি, গরু যে সিন্ডিকেট তার টাকা এখান থেকে যাওয়া, এখানে ম্যানেজ করা তার দায়িত্ব ছিল দেবরাজ চক্রবর্তী। শুধু এখানেই থেমে থাকে না সবকিছু।"


Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola