TMC News: ক্রীতদাস, হাতের পুতুল থেকে দালাল, কমিশন ও বিজেপিকে একবন্ধনীতে রেখে নিশানা মুখ্য়মন্ত্রীর

ABP Ananda  |  07 Aug 2025 07:47 AM (IST)
ABP News

ABP Ananda LIVE: ক্রীতদাস, হাতের পুতুল থেকে দালাল। কমিশন ও বিজেপিকে একবন্ধনীতে রেখে নিশানা মুখ্য়মন্ত্রীর। কখনও নির্বাচন কমিশন, কখনও আবার বিজেপি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়গ্রামের সভা থেকে, নাম না করে মুখ্য় নির্বাচন কমিশনারকেও তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। ভোটের এক বছর আগেই, সরাসরি, বিজেপি ও নির্বাচন কমিশনের আঁতাঁতের অভিযোগ তুললেন তিনি। নাম না করে মুখ্য় নির্বাচন কমিশনারের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ''ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত শাহের হাতের পুতুল। কলের পুতুল। যেদিকে নাচাবেন, সেদিকে নাচবেন।'' সেই সঙ্গে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে, বিজেপির নিরঙকুশ সংখ্যাগরিষ্ঠতা ঘিরেও প্রবল ঝাঁঝ তাঁর গলায়। ২০২৪ সালের লোকসভায়, সরাসরি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী। সরাসরি আক্রমণের সুরে তিনি প্রশ্ন তোলেন, ''মনে আছে? সিঙ্গল মেজরিটি তো পাওনি। হঠাৎ করে, ভোট বাড়িয়ে দিয়েছিল ১২ থেকে ২০ শতাংশ, নির্বাচন কমিশনের সাহায্যে।'' এই নিয়ে পাল্টা জবাব দিতে ছাড়েনি বিজেপিও। যদিও, তাৎপর্যপূর্ণ ভাবে, ঝাড়গ্রামের সভা থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণের পথে হাঁটালেন না মুখ্যমন্ত্রী।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • TMC News: ক্রীতদাস, হাতের পুতুল থেকে দালাল, কমিশন ও বিজেপিকে একবন্ধনীতে রেখে নিশানা মুখ্য়মন্ত্রীর

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন