TMC News: হালিশহরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছুড়ে বিক্ষোভ

Continues below advertisement

TMC News: হালিশহরে তৃণমূল নেতাকে ডিম ছুড়ে বিক্ষোভ। হালিশহর পুরসভার প্রাক্তন তৃণমূল পুরপ্রধানকে লক্ষ্য করে ডিম। ডিম ছোড়া হল প্রাক্তন তৃণমূল পুরপ্রধানের ভাই পাপন ঘোষকেও। তোলাবাজি অভিযোগে আগেই গ্রেফতার প্রাক্তন তৃণমূল পুরপ্রধান ও তাঁর ভাই। তদন্তের জন্য় ধৃত ২জনকে হাজিনগরের একটি নির্মীয়মাণ আবাসনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বের করার সময় তাঁদের লক্ষ্য় করে ডিম।  

এদিকে, হামলা, তোলাবাজির অভিযোগে রায়নায় গ্রেফতার তৃণমূল নেতা। অভিযুক্ত রায়না ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি সৈয়দ কলিমুদ্দিন। বাড়ি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে। ২০ জুন: মাধবডিহির বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতাকে পাকড়াও। 

অন্যদিকে, চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, ওন্দায় গ্রেফতার তৃণমূল নেতা। ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। এক ব্য়ক্তির কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগে পাকড়াও তৃণমূল নেতা। অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ডাইজান আলি মণ্ডল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola