TMC News: ভোটের মুখে তৃণমূলে ঘরওয়াপসি দীপেন্দু বিশ্বাসের

ABP Ananda LIVE : ভোটের মুখে তৃণমূলে ঘরওয়াপসি দীপেন্দু বিশ্বাসের।তৃণমূল ছেড়ে বিজেপি হয়ে ফের তৃণমূলে প্রাক্তন ফুটবলার দীপেন্দু ।বসিরহাট জেলা তৃণমূল কার্যালয়ে অফিসে আনুষ্ঠানিক যোগদান।২০১৬-২০২১ বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ছিলেন দীপেন্দু।২০২১-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন।২০২১ সালে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী, ভোটে হার।ধীরে ধীরে বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদ, তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা।আজ বসিরহাটে তৃণমূলে আনুষ্ঠানিক যোগদান দীপেন্দু বিশ্বাসের।

 

'ভারতবর্ষের সংবিধানটাই শেষ হয়ে গেল...', কেন এমন বললেন বিশ্বনাথ চক্রবর্তী ?

SIR-এ কত নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে? ২৮ ফেব্রুয়ারি রাজ্যের ভোটার তালিকা প্রকাশের আগে এখন এই প্রশ্ন ঘিরেই জল্পনা তুঙ্গে উঠেছে। খসড়া তালিকাতেই ৫৮ লক্ষের বেশি নাম বাদ গিয়েছিল। কমিশন সূত্রে খবর, রবিবার বিকেল পর্যন্ত নাম বাদ যাওয়ার সম্ভাব্য সংখ্যা প্রায় সাড়ে ৬৭ লক্ষের কাছাকাছি। এখনও ৪৫ লক্ষের বেশি ভোটারের নথি যাচাইয়ের প্রক্রিয়া বাকি রয়েছে।

 


ভোটের আগে সিপিএমে ধাক্কা, তৃণমূলে প্রতীক উর রহমান

ভোটের আগে সিপিএমে ধাক্কা, তৃণমূলে প্রতীক উর রহমান। অভিষেকের হাত ধরে তৃণমূলে সিপিএম-ত্যাগী যুবনেতা। ভোটের মুখে কাস্তে হাতুড়ি ছেড়ে জোড়াফুলে প্রতীক উর রহমান। 'বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র ভরসা তৃণমূলই', তৃণমূলে যোগদানের পর মন্তব্য প্রতীক উর রহমানের। ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী। ১ মার্চের মধ্যে প্রথম দফায় ২৪০ ও দ্বিতীয় দফায় ১০ মার্চের মধ্যে আসবে আরও ২৪০ কোম্পানি বাহিনী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola