Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda

ABP Ananda LIVE : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ। বিধানসভাতেই শোভনদেবের কাছ থেকে মিষ্টি খেলেন কাজল শেখ। মমতা-তৃণমূলের বিধায়কের কাছ থেকে মিষ্টি খেলেন ঋতব্রত-পন্থী বিধায়ক। 'বহু বিধায়কের সঙ্গে যোগাযোগ আছে, দেখতে থাকুন', দাবি কুণালের। সৌজন্য সাক্ষাৎ, জল্পনার মধ্যেই দাবি বিধায়ক কাজল শেখের
আরও খবর,
এই দুর্নীতির অভিযোগ সামনে আসে ৮ জুন। যখন বউবাজার থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেছিলেন জয়দীপ মুখোপাধ্যায়। ইউনেস্কোর নাম ভাঙিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ করা হয় ইন্দ্রনীল সেন ও 'মাস আর্ট' নামে একটি সংস্থার বিরুদ্ধে, যে সংস্থার মাথায় রয়েছেন ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন। সূত্রের দাবি, ইন্দ্রনীল সেনের কাছে ED-র তদন্তকারীরা জানতে চান, অকটেভ রেকর্ডস-এর অ্যাকাউন্ট থেকে যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, তা কীসের রয়্য়ালটি? প্রেস বিবৃতিতে ED জানিয়েছে, মন্ত্রী থাকাকালীন ইন্দ্রনীল সেন তাঁর দুই ঘনিষ্ঠ, ধ্রবজ্য়োতি বসু ও দীপেশ রায়ের সংস্থাকে ৮৫ কোটিরও বেশি টাকার টেন্ডার পাইয়ে দেন। এরপরই দেখা যায়, ইন্দ্রনীল সেনের দুই ঘনিষ্ঠের সংস্থা থেকে টাকা পাঠানো হয় ইন্দ্রনীল সেনের আত্মীয়দের নিয়ন্ত্রণাধীন সংস্থায়। ইন্দ্রনীল সেনের আত্মীয়দের নিয়ন্ত্রণাধীন সেই সংস্থা থেকে টাকা তোলা হয়।