TMC News: লন্ডনে হেনস্থা মুখ্যমন্ত্রী, ছাত্র-যুবতে অসন্তুষ্ট কল্যাণ, পাল্টা তৃণাঙ্কুর
ABP Ananda | 31 Mar 2025 06:43 AM (IST)

ABP Ananda Live: ছাত্র রাজনীতির বয়স নেই, নাহলে বলা যেত ছাত্র যুব সভাপতি হতে চাইছেন। কল্যাণকে খোঁচা তৃণাঙকুরের। কল্যাণকে সমর্থন কুণালের। অধিনায়ক টান দেননি, কটাক্ষ বিজেপির।
রামনবমীর এখনও এক সপ্তাহ বাকি, তার আগে চড়তে শুরু করেছে রাজনৈতিক চাপানউতোর
রামনবমীর এখনও এক সপ্তাহ বাকি। তার আগে চড়তে শুরু করেছে রাজনৈতিক চাপানউতোর। কেউ বলছেন, বাধা পেলে প্রতিরোধ এমনকী প্রতিশোধ হবে। কেউ বলছেন আস্ত্র মিছিলের কথা। বিজেপির রাজ্য সভাপতির দাবি, বাংলায় হিনদুদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আবার তৃণমূলের বিধায়ক সওকত মোল্লা বলছেন, বিজেপি পরিকল্পিতভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে। কুণাল ঘোষ বলছেন, ধর্মকে পলিটিক্যাল ইভেন্টে পরিনত করতে গেলে পুলিশ বাধা দিতেই পারে। সবমিলিয়ে সুর সপ্তমে।