TMC News: তৃণমূল নেতার বাড়িতে বোমা-বন্দুক, গ্রেফতার ৩ অনুগামী। ABP Ananda Live

ABP Ananda Live: কান্দিতে তৃণমূল নেতার বাড়িতে বোমা-বন্দুক! পলাতক তৃণমূল নেতা, গ্রেফতার ৩ অনুগামী। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়িতে ওয়ান শটার-কার্তুজ। তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ১টি ওয়ান শটার, ৪ রাউন্ড গুলি। কান্দিতে তৃণমূল নেতার বাড়ি থেকে ৪টি তাজা বোমাও উদ্ধার। কেন বাড়িতে আগ্নেয়াস্ত্র, বোমা? তদন্তে পুলিশ। পলাতক তৃণমূল নেতার খোঁজে তল্লাশি। 

 

বোনেদের অসম্মান হলে প্রতিবাদে গর্জে উঠব। ভাইফোঁটার দিন এই মন্তব্য করলেন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। এদিন নিজের পাড়ায় চেতলা অগ্রণী ক্লাবে এলাকার মহিলাদের কাছ থেকে ফোঁটা নিলেন মন্ত্রী। উপহার যেমন নিলেন, তেমনই দিলেনও। আদতে পূর্ববঙ্গের বলে তাঁর বাড়ির ফোঁটা হয় প্রতিপদে। এদিন এলাকার মহিলারা তাঁকে ফোঁটা দেন। ফিরহাদের স্মৃতিতে ভাইফোঁটা মানে পায়েস খাওয়া। এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতেও যাবেন বলে জানান মেয়র। মগরায় নাবালিকাকে হেনস্তার অভিযোগ, পথ অবরোধ বিজেপির। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ঘরে ঢুকে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 'এটা ঠিক বাংলায় মহিলারা অত্যাচারের শিকার হচ্ছে। এর বিরুদ্ধে সকলকে ব্যবস্থা নিতে হবে, সরকার সহ সকলকে এর বিরুদ্ধে এগিয়ে আসতে হবে', বাংলায় নারী নির্যাতন নিয়ে ফের মুখ খুললেন রাজ্যপাল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola