TMC News: কসবার তৃণমূল কাউন্সিলারের উপর হামলা, গ্রেফতার ট্যাক্সিচালক। ABP Ananda live

Kolkata News: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় পলাতক অন্যতম অভিযুক্ত ইকবাল। লালবাজার সূত্রে খবর বিহার থেকে দুষ্কৃতী আনিয়ে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল এই ইকবাল। খাস কলকাতায় কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করার চেষ্টা। আগ্নেয়াস্ত্র লক হয়ে অল্পের জন্য রক্ষা। এক ট্যাক্সি চালককে আটক করল পুলিশ। করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। ইকবাল হিসেবে আরও একজনের নাম উঠে আসছে। যিনি পলাতক বলে জানা যাচ্ছে। ঘটনার তদন্ত নিয়ে কী জানাচ্ছে পুলিশ?  ভর সন্ধেয় কসবায় তৃণমূল কাউন্সিলর  সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি !

 

রেশন ডিলারের ছেলেকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা দাবি করার অভিযোগ। টাকা নেওয়ার আগেই পুলিশের হাতে গ্রেফতার হলেন একজন। অভিযোগ, গতকাল বীরভূমের পাঁড়ুই থানার মহুলা গ্রামে রেশন দোকানের এক কর্মী, রেশন ডিলারের ছেলে শেখ আজহারকে পাঁড়ুই গ্রামে নিয়ে যান চা খাওয়ার নাম করে।  অভিযোগ, তারপর তাঁকে জোর করে গাড়িতে তোলা হয়। নিয়ে যাওয়া হয় দুবরাজপুর থানার বারাবনি জঙ্গলে।এরপরই আজহারের দাদার কাছে ফোন করে ৫০ লক্ষ টাকা দাবি করা হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola