TMC News: 'তৃণমূলকে বদনাম করতে চিকিৎসকের উপর বাম-বিজেপির হার্মাদের অত্যাচার', বিস্ফোরক দাবি তৃণমূল নেতার

ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের নিশানায় বাম-বিজেপি। 'তৃণমূলকে বদনাম করতে চিকিৎসকের উপর বাম-বিজেপির হার্মাদের অত্যাচার', শরীরে ড্রাগ ঢুকিয়ে ধর্ষণের বিস্ফোরক দাবি বাঁকুড়ার ওন্দার তৃণমূল নেতার। 

আরও খবর...

লেক অ্য়াভিনিউয়ে অভিনেত্রীর গাড়িতে হামলা, ভাঙচুর। গ্রেফতার সেনা অফিসার, আলিপুর আদালতে অন্তর্বর্তী জামিন। অভিযুক্ত সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার, খবর পুলিশ সূত্রে। 

এবার পূর্ব মেদিনীপুরেও প্রাথমিক শিক্ষক ও পড়ুয়াদের মিছিল-স্লোগানের ওপর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা জারি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের। কিছু রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, বিজ্ঞপ্তিতে উল্লেখ। 'পড়ুয়াদেরকে তাঁরা ব্যবহার করছেন, এসব মানা হবে না, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে', উল্লেখ বিজ্ঞপ্তিতে, শুরু রাজনৈতিক চাপানউতোর। 

আর জি কর-কাণ্ডে বৃষ্টি উপেক্ষা করেই SFI-DYFI-এর মিছিল। আর জি কর মেডিক্যালে হামলার মামলায় মীনাক্ষীদের তলব, প্রতিবাদে মিছিল। কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিল বাম ছাত্র যুবর। বি বি গাঙ্গুলি স্ট্রিটে ব্যারিকেডে আটকাল মিছিল। মীনাক্ষী-সহ ৭জনকে লালবাজারে নিয়ে গেল পুলিশ, সঙ্গে আইনজীবীরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola