Madan Mitra: 'এটা আমার বিরুদ্ধে হলে মাথা ন্যাড়া করে দিত', তন্ময় ভট্টাচার্যকে কটাক্ষ মদনের।

Tanmoy Bhattachrya: 'এটা আমার বিরুদ্ধে হলে মাথা ন্যাড়া করে দিত', তন্ময় ভট্টাচার্যকে কটাক্ষ মদনের। 'তন্ময়বাবু খুব মজা নিচ্ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করার জন্য কী করেননি? এর বিরুদ্ধে তৃণমূল পথে নামবে', বললেন মদন মিত্র।  

 

আরও খবর, মালদার কালিয়াচকে বড়সড় রেশন দুর্নীতি, তৃণমূল নেতা তথা রেশন ডিলারের প্রায় ৮ কোটি টাকা জরিমানা। তৃণমূলের অঞ্চল সভাপতি ও রেশন ডিলার আশরাফুল ইসলামের ডিলারশিপ সাসপেন্ড। ফুড সাপ্লাই ইনস্পেক্টরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। ২০১৫-২০২২: ভুয়ো রেশন কার্ড বানিয়ে খাদ্য সামগ্রী লুঠের অভিযোগ। চাকরি থেকে বরখাস্ত জেলা খাদ্য দফতরের ডেটা এন্ট্রি অপারেটর। এক হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন আত্মসাতের অভিযোগ। কোটি কোটি টাকার সামগ্রী আত্মসাতের অভিযোগ স্থানীয়দের। স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জেলা খাদ্য দপ্তর। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ কোটি ৮৫ লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola