Madan Mitra: আমাকে চমকাস না, অভিষেক আপনি তো ক্রিমিনাল, কটাক্ষ মদন মিত্রের

Continues below advertisement

Madan Mitra slams Abhishek Banerjee: ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন মদন মিত্র। 'আমাকে ধমকে চমকে লাভ নেই। ডায়মন্ড হারবার নিয়ে কাউকে চমকালেও আমালে চমকে লাভ নেই। অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', ফেসবুকে অভিযোগ মদন মিত্রের।

এদিকে, "আমি সবার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। আপনি একটা কবরস্থ মৃতদেহকে মাটির তলা থেকে খুঁড়ে আবার প্রকাশ্যে বের করেছেন", শুভেন্দু অধিকারীকে ধন্যবাদজ্ঞাপন মদন মিত্রের। 

২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। '২১ জুলাইকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। রাজনৈতিক পদ কিংবা ক্ষমতা নয়, চার্টার্ড ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অনেক সম্পত্তির মালিক হওয়া, ২১ জুলাইকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। ২১ জুলাই কী হয়েছিল, এখনও জানে না পশ্চিমবঙ্গের মানুষ', বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola